মূল বিষয়বস্তুতে যান
ব্রেকিং
Tuesday, 3 November 2026
Narsingdi Inside | নরসিংদী ইনসাইড

খবরের গভীরে, নরসিংদীর জন্য

অপরাধ

রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজসহ স্বপ্না আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক…

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড কার্তুজসহ স্বপ্না আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান।

এর আগে ভোরে রায়পুরা উপজেলার মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় বাসটিতে তল্লাশী চালিয়ে তাকে আটক করা হয়। আটক স্বপ্না আক্তার (৪২) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। ওসি জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান চালায়। এসময় মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় ঢাকাগামী এনা পরিবহনের বাসটিতে তল্লাশি করে যাত্রী স্বপ্না আক্তারের কাছ থেকে ১৪০ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এসময়  তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়।

উদ্ধার করা গুলিগুলো কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নেওয়া হচ্ছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কী না, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্বপ্না আক্তারকে নরসিংদী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন
Narsingdi Inside

নরসিংদী ইনসাইড প্রতিবেদক দল।

মন্তব্য লিখুন