মূল বিষয়বস্তুতে যান
ব্রেকিং
Tuesday, 3 November 2026
Narsingdi Inside | নরসিংদী ইনসাইড

খবরের গভীরে, নরসিংদীর জন্য

ভিডিও

নরসিংদীতে মৌসুমী ফল লটকন চাষ

নরসিংদীতে মৌসুমী ফল লটকন চাষ করে অর্থনৈতিক সফলতা খুজে পেয়েছেন অনেক কৃষক। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারেও রপ্তানী হচ্ছে এই অপ্রচলিত ফল। দেশ-বিদেশে চাহিদা…

নরসিংদীতে মৌসুমী ফল লটকন চাষ করে অর্থনৈতিক সফলতা খুজে পেয়েছেন অনেক কৃষক। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের বাজারেও রপ্তানী হচ্ছে এই অপ্রচলিত ফল। দেশ-বিদেশে চাহিদা বাড়ায় জেলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে লটকন। ফলে দিনদিন বাড়ছে লটকন চাষী ও আবাদী জমির সংখ্যা।

গত কয়েক বছর আগেও নরসিংদীর শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলার বাড়ীর আঙ্গিনায় দেখা মেলতো লটকন গাছের। অনেকটা অপ্রচলিত এই ফলের তেমন চাহিদা না থাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষের কথা ভাবতেন না এখানকার কৃষকরা। দিনদিন মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে খাদ্য-পুষ্টি ও ঔষধীগুন সমৃদ্ধ এ ফলের চাহিদা বৃদ্ধি পেয়েছে বহুগুণে। ফলে লটকন চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এলাকার কৃষকরা। তবে চলতি বছর অনাবৃষ্টির কারণে তুলনামূলক উৎপাদন কম হয়েছে বলে জানান কৃষকরা।

লটকন চাষে কৃষকদের আগ্রহের ফলে প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে আবাদী জমি ও চাষীর সংখ্যা। ফল প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা গেলে লটকনের বহুমুখী ব্যবহার করা সম্ভব হবে বলে মনে করেন শোভন কুমার ধর, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদী। চলতি বছর জেলার পাঁচ উপজেলায় ১হাজার ৫ শত ৮০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে।

শেয়ার করুন
Narsingdi Inside

নরসিংদী ইনসাইড প্রতিবেদক দল।

মন্তব্য লিখুন