নরসিংদী ইনসাইড | বিশেষ প্রতিবেদন
নরসিংদী সদর হাসপাতালে কর্মরত গাইনি চিকিৎসক নিলুফা জেসমিন নিলু (Nilufa Jasmin Nilu)-কে ঘিরে একাধিক ব্যক্তিগত সম্পর্ক, দীর্ঘদিন একসঙ্গে বসবাস এবং আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগ নিয়ে নিজস্ব অনুসন্ধান চালিয়েছে নরসিংদী ইনসাইড।
রায়পুরার বাসিন্দা এই চিকিৎসকের বিষয়ে পাওয়া অভিযোগ ও অনুসন্ধানী দলের তথ্য অনুযায়ী, চিকিৎসাশিক্ষা ও কর্মজীবনের বিভিন্ন সময়ে একাধিক বিবাহিত পুরুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কথা উঠে এসেছে। অভিযোগে সহকর্মী, জ্যেষ্ঠ চিকিৎসক এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের বিষয়ও উল্লেখ করা হয়েছে।
ঢাকায় নিয়মিত যাতায়াত ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের তথ্য
নরসিংদী ইনসাইডের অনুসন্ধানী দলের দাবি, গত এক বছরে নরসিংদীর কর্মস্থল থেকে ঢাকায় নিয়মিত যাতায়াত এবং একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের তথ্য তারা যাচাই করেছে।
অনুসন্ধানী দলের ভাষ্য অনুযায়ী, এসব বিষয়ে একাধিক ভিডিওসহ বিভিন্ন তথ্য ও উপকরণ তাদের হাতে এসেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের প্রকৃতি এবং এসব সাক্ষাতের বিস্তারিত বিষয়েও অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দলটি।
সেনাবাহিনীর মেজর পদমর্যাদার কর্মকর্তাকে ঘিরে অভিযোগ
সম্প্রতি নিজেকে প্রবাসী পরিচয় দেওয়া এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদে কর্মরত তাঁর ছোট ভাইয়ের সঙ্গে চিকিৎসক নিলুফা জেসমিন নিলুর প্রায় দুই বছরের লিভ টুগেদার সম্পর্ক ছিল।
ওই ব্যক্তির অভিযোগ, সম্পর্ক চলাকালে তাঁর ভাইয়ের কাছ থেকে বিভিন্ন সময়ে অর্থ ও মূল্যবান সামগ্রী নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সম্পর্কের অবনতি হলে সংশ্লিষ্ট চিকিৎসক তাঁর ভাইয়ের সেনাবাহিনীর ইউনিটে অভিযোগ করেন।
অভিযোগকারী আরও জানান, বড় ভাই হিসেবে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তিনিও হুমকির সম্মুখীন হন। এ ঘটনায় নিজের পরিবারের উদ্বেগ এবং ছোট ভাইয়ের সামরিক চাকরির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি।
নিজস্ব অনুসন্ধানে ভিডিওসহ একাধিক উপকরণ
নরসিংদী ইনসাইডের অনুসন্ধানী দলের বক্তব্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগের বাইরেও তাদের কাছে আরও তথ্য এসেছে।
অনুসন্ধানী দল জানিয়েছে, চিকিৎসকের ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত বিভিন্ন ঘটনা, ঢাকায় যাতায়াত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়ে ভিডিওসহ একাধিক উপকরণ সংগ্রহ করা হয়েছে।
জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য ও অভিযোগের আইনগত দিকগুলো বিবেচনায় রেখে অনুসন্ধানের ফলাফল উপস্থাপন করছে নরসিংদী ইনসাইড।
বক্তব্য দিতে রাজি হননি চিকিৎসক
অভিযোগগুলোর বিষয়ে চিকিৎসক নিলুফা জেসমিন নিলুর বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করে নরসিংদী ইনসাইড। তবে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
নরসিংদী ইনসাইড জানিয়েছে, সংশ্লিষ্ট সেনা কর্মকর্তার পরিবারের উত্থাপিত অভিযোগ এবং নিজস্ব অনুসন্ধানে পাওয়া তথ্যের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট চিকিৎসক বক্তব্য দিতে চাইলে সেটিও প্রকাশের সুযোগ থাকবে।
নরসিংদী ইনসাইড|
নিজস্ব অনুসন্ধান | বিশেষ প্রতিবেদন